শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এক আসর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩২ Time View

এক আসর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছিল দেশটি। এবার পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ফিলিপিন্সকে উড়িয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।

শুক্রবার পোর্ট মরসবেতে বাছাই পর্বে ২২৯ রান করে ১০০ রানের বিশাল ব্যবধানে জিতেছে টনি উরা, আসাদ ভালা, চার্লস আমিনির দল। বাছাইপর্বে এই অঞ্চল থেকে পাঁচ ম্যাচের সবগুলো জিতে এক ম্যাচ আগেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টিকিট নিশ্চিত করে ফেলেল তারা।

সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় পাপুয়া নিউগিনি। এক ম্যাচও জিততে পারেনি। ২০২২ বিশ্বকাপেও জায়গা হয়নি তাদের। সেদিক থেকে এবার তাদের ফেরা হতে যাচ্ছে।

২০ দলকে নিয়ে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপ। এরমধ্যে বাংলাদেশসহ ১২ দল নিশ্চিত হয়েছে সরাসরি। বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশের।

আঞ্চলিক বাছাই পেরিয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।এর বাইরে এশিয়া অঞ্চল থেকে দুই, আফ্রিকা অঞ্চল থেকে দুই ও আমেরিকা অঞ্চল থেকে আরও একটি দল বিশ্বকাপে জায়গা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category