মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে হেলিকপ্টার উপহার দিলেন পুতিন

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগাওয়াকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

দেশটির তথ্য মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানায়: ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট মানাঙ্গগাওয়াকে একটি প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার উপহার দিয়েছেন। উপহারটি দ্রুতই জিম্বাবুয়েতে  পৌঁছে যাবে।’

বৃহস্পতিবার  (২৭ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হয়েছে রাশিয়া–আফ্রিকা সম্মেলন। এতে অন্যান্য আফ্রিকান নেতার সঙ্গে জিম্বাবুয়ে প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগাওয়াও রয়েছেন। এ ঘোষণার আগে মানাঙ্গগাওয়ার সঙ্গে বৈঠক করেন পুতিন।
 
এ সম্মেলনকে ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়েসহ আফ্রিকার ছটি দরিদ্র দেশকে বিনামূল্যে খাদ্যশস্য চল্বফভক্স প্রতিশ্রু দিয়েছেন পুতিন।
 
সম্মেলনের প্রথম দিনে পুতিন বলেন, ‘আগামী মাসগুলোয় আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য বিনামূল্যে দেবো।’
  
সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ মহাদেশটির ১৭ নেতার অংশ নেয়ার কথা। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এর আগে, ২০১৯ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সোচি শহরে প্রথম রাশিয়া–আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category