মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

যে কারণে এবারের অলিম্পিকে আমন্ত্রণ পায়নি রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

প্যারিস অলিম্পিক শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। তার এক বছর আগে গতকাল (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে সদস্যদেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রাশিয়া ও বেলারুশকে চিঠি দেয়নি আইওসি।

এএফপি জানিয়েছে, আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ ২০৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এর মধ্যে ইউক্রেনে হামলা চালানো রাশিয়া ও দেশটির সহযোগি বেলারুশ নেই। এ ছাড়া সদস্যপদ স্থগিত থাকায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও আমন্ত্রণ পায়নি।

রাশিয়া ও বেলারুশকে যে প্যারিস অলিম্পিকে ডাকা হবে না, সেটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জানিয়েছিল আইওসি। তবে রাষ্ট্র অংশ নিতে না পারলেও দেশ দুটির ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন

প্যারিস অলিম্পিকের মাধ্যমে ১২ বছর পর ইউরোপে ফিরছে অলিম্পিক। সর্বশেষ ২০১২ অলিম্পিক হয়েছিল লন্ডনে। প্যারিস অলিম্পিক জমজমাট উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও, ‘এটা ফ্রান্স, যেটি নিজের জন্য গর্বিত।

এই ফ্রান্স জ্বলজ্বল করে, এই ফ্রান্স বিশ্বকে স্বাগত জানায়। এই ফ্রান্স খুব বড় কিছু করতে পারার সক্ষমতা এবং ক্রীড়াবিদদের নিয়ে বিস্ময়কর ও মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে।’

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category