শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চীনে হাজার বছরের পুরনো বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ড

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

চীনের গানসু প্রদেশে হাজার বছরের পুরনো একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। দাউ দাউ করে জ্বলতে থাকে এটি। আর পুড়তে থাকে হাজার বছরের পুরনো মন্দিরের মহামূল্যবান জিনিসপত্র।

 সোমবার (২৪ জুলাই) সকালে চীনের গানসু প্রদেশের সান্দন গ্রেট বৌদ্ধমন্দিরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরের বিশাল একটি বৌদ্ধমূর্তি আগুনে পুড়ছে।

 আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় মূর্তিটি কিছুটা অক্ষত আছে। তবে মন্দিরের অবকাঠামোর বেশিরভাগই ধসে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ৪২৩ সালের ছিল। কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।
 
উই রাজবংশের শাসনামলে (৩৮৬-৫৫৭ সাল) তৈরি বৌদ্ধমন্দিরটির রয়েছে দেড় হাজার বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস।
 
এদিকে একটি বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকান্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং এটির পুরাণিদর্শন অক্ষত আছে। তবে কি ধরনের পুরাণিদর্শন মন্দিরটিতে ছিল সেটি স্পষ্ট করেনি তারা। কীভাবে আগুন লাগল এখন সেটির কারণ উদঘাটন করা হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
 এনবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category