বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

সদ্য সমাপ্ত বাংলাদেশ-ভারতের সিরিজটি যেমন আলোচনার জন্ম দিয়েছে। তেমনি নিজেদের অর্জনের খাতাও ভারী করেছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। মিরপুরে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল।

টিম ইন্ডিয়াকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারানোর পাশাপাশি তিন ম্যাচের সিরিজটি ড্র করে টাইগ্রেসরা। এছাড়া দক্ষিণ এশিয়ার জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অনবদ্য শতরান করেছিলেন বাংলাদেশ নারী দলের ওপেনার ফারজানা হক পিংকি।

যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া অনবদ্য ভূমিকা ছিল স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তারেরও।
ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস এই দুই ক্রিকেটার।

মঙ্গলবার (২৫ জুলাই) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা।

অন্যদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।

এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category