বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ‘ওমরাহ বিমা’ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সোমবার (২৪ জুলাই) সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত অর্থ জমা দিতে হবে। এই অর্থের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের দাফতরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
ব্যক্তিগত ভিজিট ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।