সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইরানে যে কারণে চলচ্চিত্র উৎসব বাতিল

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

একটি চলচ্চিত্র উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি ছাপানোয় ওই আয়োজন বাতিল করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ এই খবর জানিয়েছে।

ইরানে আগামী সেপ্টেম্বরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে দেশটির অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি ব্যবহার করা হয়।

ছবিটি ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সুসান তাসলিমির ‘দ্য ডেথ অব ইয়াদগার্ড’ চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছিল। ছবিতে এই অভিনেত্রীকে হিজাব ছাড়াই দেখা গেছে। আর এতেই আপত্তি জানিয়েছে ইরান সরকার।

আইআরএনএনের প্রতিবেদনে গত শনিবার বলা হয়েছে, আইএসএফএ আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর বাতিলের নির্দেশ দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক নারীর ছবি ব্যবহার করার মধ্য দিয়ে আইন লঙ্ঘন করায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব হয়। এরপর ১৯৮৩ সাল থেকে দেশটির নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। আইন অনুযায়ী, ইরানের নারীদের প্রকাশ্যে হিজাব পরে কিংবা মাথা ঢেকে চলাফেরা করতে হয়।

গত বছরের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমানির মৃত্যুর পর কঠোর হিজাবনীতি নতুন করে আলোচনায় এসেছে। প্রকাশ্যে হিজাব না পরার দায়ে ২২ বছরের মাসাকে আটক করেছিল পুলিশ।

তার মৃত্যুর জেরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ-প্রতিবাদ। তবে শুরু থেকেই বিক্ষোভ দমন করে ইরান সরকার। সে বিক্ষোভে নিহত হয়েছেন কয়েক শ বিক্ষোভকারী। আটক করা হয় হাজারের বেশি মানুষকে।

এদিকে জনসমক্ষে হিজাব না পরার দায়ে গত বুধবার ইরানের প্রখ্যাত অভিনেত্রী আফসানে বায়েগানকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬১ বছর বয়সী আফসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি হিজাব না পরে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পরে সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

বিচারক রায়ে আরও বলেছেন, পরিবারবিরোধী মনোভাবের কারণে আফসানে বায়েগানকে প্রতি সপ্তাহে এক দিন করে বাধ্যতামূলকভাবে মনোবিদের দ্বারস্থ হয়ে কাউন্সেলিং নিতে হবে। চিকিৎসার পর তাঁর স্বাস্থ্যবিষয়ক সনদ আদালতে দিতে হবে। শুধু তা-ই নয়, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category