বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

আজ পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল-জার্মানি

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

ফুটবলে দুই পরাশক্তি হিসেবে ধরা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলকে। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনার ফুটবলের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সেটি হোক ফুটসাল, বিচ ফুটবল কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। এবার নারী বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। এছাড়া পৃথক ম্যাচে খেলবে ব্রাজিল ও জার্মানি।

সোমবার (২৪ জুলাই) ফিফা নারী বিশ্বকাপের ৪টি ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে হবে এই ম্যাচগুলো।

দুপুর ১২টায় দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনা নারী দলের মুখোমুখি হবে ইতালি নারী দল। ম্যাচটি নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে এই দুই দল কখনও মুখোমুখি হয়নি। এবারই প্রথম নারী ফুটবলে আর্জেন্টিনা-ইতালি লড়াই দেখবে ফুটবল বিশ্ব। 

 বিগত ৫ ম্যাচের হিসেবে ইতালি থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির ৪ জয়ের বিপরীতে রয়েছে ১টি ড্র। আর ইতালির রয়েছে ৩টি জয়, ১টি ড্র ও ১টি হার। আর্জেন্টিনা-ইতালির ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি গাজী টিভিতে দেখা যাবে।

এ দিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর আড়াইটায় মরক্কোর মুখোমুখি হবে জার্মানি। আর বিকেল ৫টায় পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় ২৫ জুলাই সকাল ৮টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে কলম্বিয়া। চলতি বিশ্বকাপে এই আট দলের এটিই প্রথম ম্যাচ। যেখানে ব্রাজিল-পানামা রয়েছে ‘এফ’ গ্রুপে, আর্জেন্টিনা-ইতালি ‘জি’গ্রুপে। আর জার্মানি, মরক্কো, কলম্বিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে ‘এইচ’ গ্রুপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category