শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আফগানিস্তানে বন্যায় নিহত ২৬, নিখোঁজ ৪০

  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার (২৩ জুলাই) তালেবান সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এপির।

এক বিবৃতিতে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগকবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

 তিনি আরও বলেন, ‘খুব দুঃখের সাথে আমরা খবর পেয়েছি যে আমাদের ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন।’
 
মেইদন ওয়ারদাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, শুক্রবার থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন নিহত হয়েছে। 
 
এক সংবাদ সম্মেলনে রহিমি বলেন, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জালরেজে ৬০৪টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত একর কৃষি জমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
তিনি বলেন, গত চার মাসে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ-সংক্রান্ত ঘটনায় ২১৪ জন নিহত হয়েছেন।
 
এদিকে বন্যার কারণে রাজধানী কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের সংযোগকারী মহাসড়ক পানির নিচে রয়েছে। এতে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
 
আফগানিস্তান শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। তবে বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category