মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে বুলাওয়ে ব্রেভসের জয়

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১২৯ রান। এর মধ্যে একজন বোলারই যদি ২ ওভারে মাত্র ৭ রান দেন, তাহলে প্রতিপক্ষের কী অবস্থা হতে পারে? একবার ভেবে দেখুন!

জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে দুর্দান্ত সেই স্পেলটি উপহার দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত এই বোলিংয়ে হারারে হ্যারিকেন্সের বিপক্ষে ৪৯ রানের ব্যবধানে অসাধারণ এক জয় পেয়েছে বুলাওয়ে ব্রেভস। ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

টস জিতেছিলো হারারে হ্যারিকেন এবং ব্যাট করার আমন্ত্রণ জানায় বুলাওয়ে ব্রেভসকে। ব্যাট করতে নেমে ঝড় তোলেন বুলাওয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ৩০ বলে তিনি করেন ৬১ রান। এছাড়া ১৮ রান করেন বেন ম্যাকডার্মট। ১২ রান করেন টিমিক্যান মারুমা। তাসকিন ৩ বল মোকাবেলা করে করেন ৪ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে বুলাওয়ে ব্রেভস সংগ্রহ করে ১২৮ রান। ব্রেন্ডন মাভুতা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার এবং তিনোতেন্দা মাপোসা।

জবাব দিতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখোমুখি হয় হারারে হ্যারিকেন্স। তাসকিনের বলে শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান রবিন উথাপ্পা। এরপর ইয়ন মর্গ্যান আউট হয়ে যান মাত্র ৭ রান করে। উইকেট নেন তানাকা চিভাঙ্গা। সর্বোচ্চ ২২ রান করেন মোহাম্মদ নবি। ২০ রান করেন লুক জংউই। ১৫ রান করেন ইরফান পাঠান।

শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে হারারে হ্যারিকেন্স।

আইএইচএস/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category