সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

নতুন সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন শাকিব

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

ঢালিউডের কিং শাকিব খান এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর পর নতুন সিনেমা নির্মাণের জন্য কলকাতায় পাড়ি জমাবেন এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টেই কলকাতায় পাড়ি জমাবেন শাকিব খান।

 নিজের প্রযোজনা সংস্থা ‘এস কে মুভিজ’ থেকে খুব শিগগিরই আরও একটি নতুন সিনেমা দর্শকদের উপহার দিতে চান তিনি। আর তাই কলকাতায় নতুন সিনেমা তৈরি নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে মিটিংয়ে বসবেন শাকিব। মূলত এ মিটিংয়ে নতুন সিনেমার জন্য কাহিনি নির্বাচন করা হবে।
 
সর্বশেষ তথ্যানুযায়ী, সিনেমায় নায়িকা চরিত্রে কাকে পর্দায় দেখা যাবে, তা এখনও ঠিক করা হয়নি। তবে নিজের প্রযোজিত সিনেমায় পর্দায় হিরো হিসেবে দেখা যাবে শাকিবকে।
 
সম্ভবত ওপার বাংলার কোনো নায়িকাকেই কাস্ট করা হতে পারে নতুন এ সিনেমায়। এর আগেও ‘এস কে মুভিজ’ প্রযোজিত চালবাজ, ভাইজান এল রে সিনেমায় টালিউডের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে পর্দা কাঁপাতে দেখা গেছে শাকিবকে। এবারও তাই কাজের মাধ্যমে দর্শকদের বড় ধামাকা দিতে চান এ ঢালিউড কিং। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category