সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমের ওপর মূল ২ হামলা হামলাকারী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনায় মূল হামলাকারী মানিক গাজী ও আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মানিক ও আল আমিন হামলার সঙ্গে সরাসরি জড়িত।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিল মানিক, আর তাকে মারধর করেছেন আল আমিন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক ও আল আমিন ছাড়া বাকি সাতজন হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন (১৭ জুলাই) বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category