মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করেছেন । মঙ্গলবার (১৮ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন এই দুই নেতা। খবর রয়টার্সের।

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন ও নাগরিক অধিকার নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন উত্তেজনা সত্ত্বেও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন তারা।

 বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,ইসরাইলের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি দৃঢ় এবং লোহার মতো কঠিন।  মধ্যপ্রাচ্যে আরও স্থিতিশীলতা ও সংহতি আনতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। আমরা অনেক পরিশ্রম করছি। আমাদের কাজের বেশ উন্নতিও হয়েছে তবে আরও অনেক কিছু করতে হবে।’
  
অন্যদিকে ইসরাইলি প্রেসিডেন্ট হারজোগ বাইডেনের প্রশংসা করে বলেন, ‘বাইডেন ইসরাইলের অনেক বড় বন্ধু।’
 
হারজোগ আরও বলেন,‘আমাদের কিছু শত্রু আছে যারা মাঝেমাঝে আমাদের কিছু পার্থক্য নিয়ে আমাদের অটুট বন্ধনকে প্রভাবিত করার চেষ্টা করে।
 
এদিকে হোয়াইট হাউস বলেছে, বাইডেন ও হারজোগ ইরানের রাশিয়াকে পারমানবিক অস্ত্র দেয়া এবং রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিরোধের বিষয়ে আলোচনা করেছে। এছাড়া বাইডেন পশ্চিম তীরে নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category