সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

সিলেট-ভোলাগঞ্জ সড়কের খাগাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও দুজন আহত হন।

তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজী আমির উদ্দিন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category