মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অর্ডার করলেন ল্যাপটপ, পেলেন বিস্কুটের সিরিয়াল

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮২ Time View

আমাজনে ৫০০ পাউন্ডের ল্যাপটপ অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু পার্সেল গ্রহণ করে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। কারণ পার্সেলে কোথায় ল্যাপটপ? পার্সেলে ল্যাপটপ তো নেই; বরংচ সেখানে রয়েছে কয়েক প্যাকেট বিস্কুটের সিরিয়াল।অদ্ভুত এই  ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের উর্মস্টন বাসিন্দা অ্যাডাম ইয়ার্সলির সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে , ৪০ বছর বয়সী অ্যাডাম ইয়ার্সলি অনলাইন রিটেইল আউটলেট থেকে নিজের জন্য ৫০০ পাউন্ডের এইচপি প্রোবুক অর্ডার করেছিলেন। কিন্তু যখন তিনি পার্সেল হাতে পান তখন তা দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। কারণ পার্সেলে পরিবর্তে সেখানে রয়েছে কয়েক প্যাকেট বিস্কুটের সিরিয়াল।
 
তিনি তার সঙ্গে হওয়া এই ধোঁকার কথা জানাতে টুইটারে পোস্ট করেন । সেখানে অ্যাডাম লিখেন, ‘আমাজনের সঙ্গে আমার খারাপ অভিজ্ঞতার বিষয়ে সবাইকে সতর্ক করতে চাই। আমি এই সপ্তাহে একটি ৫০০ পাউন্ডের এইচপি ল্যাপটপ কিনেছিলাম আমাজন থেকে। পার্সেল পেয়ে সেটি খুলে দেখি সেখানে কোনও ল্যাপটপ ছিল না। তার পরিবর্তে ২৪টি ওয়েটাবিক্সের প্যাকেট ছিল।’
 
তবে এই ঘটনায় আমাজন অ্যাডামের কাছে ক্ষমা চেয়ে তাকে টাকা ফেরত দিয়েছে। এক বিবৃতিতে আমাজন বলেছে, ‘আমরা গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ক্ষমা চেয়েছি এবং সম্পূর্ণ অর্থ ফেরত দিয়েছি।’
 
এক সাক্ষাৎকারে অ্যাডাম বিবিসিকে বলেন,  সত্যি কথা বলতে এর আগে অনলাইনে অর্ডার করা নিয়ে আমার কোনও সমস্যা হয়নি। আমি যখন পার্সেলটি হাতে পাই তখন পার্সেলটি খুব হালকা লেগেছিলো। কিন্তু ভেবেছিলাম এখনকার ল্যাপটপগুলো বেশ হালকা হয় তাই এই কোম্পানিকে বিশ্বাস করা যাই।’
 
তিনি বলেন, ‘যখন আমি কার্ডবোর্ডের প্যাকেজিং খুলি এবং ভেতরে ওয়েটাবিক্সের প্যাকেট দেখি তখন আমি হতবাক হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম আমার সঙ্গী ডায়েট করার জন্য হয়তো এটি অর্ডার করেছে। কিন্তু তারপরই মনে পড়ে আমি ড্রাইভারের সাথে সবকিছু পরীক্ষা করেই পার্সেল গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, আমাজন আমাকে টাকা ফেরত দেয়ার পর সবাই বিষয়টিকে মজা হিসেবে নিয়েছে। এমনকি তিনি নিজেও মজা করে বলেন, তিনি প্রচুর ওয়েটাবিক্স খেয়ে ভাল আছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category