মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হিন্দির ব্যবহার বাড়াতে জাতিসংঘকে ১০ লাখ ডলার দিল ভারত

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

জাতিসংঘে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানোর জন্য ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সংস্থাটির গ্লোবাল কমিউনিকেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের কাছে একটি চেক হস্তান্তর করেছেন।সোমবার (১৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন এক টুইট বার্তায় বলেন, ‘ভাষাগত অন্তর্ভুক্তিতে বিনিয়োগ! হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য রুচিরা কম্বোজ মেলিসা ফ্লেমিংয়ের কাছে ১০ লাখ মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেছেন। হিন্দি ইউনিয়ন প্রকল্পের সঙ্গে আমরা প্রতিবন্ধকতাগুলোকে ভেঙে দিচ্ছি এবং জনসাধারণের প্রসার বাড়াচ্ছি।’
অন্যদিকে রুচিরা কম্বোজ টুইট করেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক কথোপকথন এবং বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
 
এক বিবৃতিতে কম্বোজ বলেন, জাতিংঘের হিন্দি ভাষায় সংবাদ এবং মাল্টিমিডিয়া কন্টেন্টকে মূলধারা ও একত্রিত করার প্রচেষ্টাকে ভারতসহ বিশ্বের সকল হিন্দি ভাষাভাষী মানুষ প্রশংসা করেছে।
 
তিনি আরও বলেন, ভারত সরকার জাতিসংঘে হিন্দি ভাষার ব্যবহারের প্রচার চালিয়ে যাবে। এছাড়া ভারত জাতিসংঘের সাথে অংশীদারিত্বে সন্তুষ্ট বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে।
 
২০১৮ সালে হিন্দি ভাষাতে জাতিসংঘের জনসাধারণের প্রসার বাড়ানোর লক্ষ্যে উএন ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশনের সহযোগিতায় ‘হিন্দি ইউএন’ প্রকল্প চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category