মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

রাজধানীর বংশালে একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে রাজিব (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিস্তারিত তদন্তের জন্য বংশাল থানায় জানানো হয়েছে।
 
রাজিবের বাবার নাম জাকির হোসেন। সিক্কাটুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তার গ্রামের বাড়ির তথ্য জনাতে পারেননি পরিদর্শক বাচ্চু মিয়া।
  
হাসপাতালে আসা সহকর্মী মিজানুর রহমান বলেন, রাজিব সিক্কাটুলি মুসলিম কলোনির বাংলাদেশ মাঠের পাশে শাহজাহান মিয়ার পলিথিন কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ কাজ বন্ধ রাখা হয়। পরে বিদ্যুৎ এলে পলিথিন গলানোর মেশিন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজিব। দেখতে পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
 
সহকর্মীরা জানান, ৩-৪ মাস ধরে পলিথিন কারখানায় কাজ করছিলেন রাজিব। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category