সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

মিরপুরে বিএনপি ও বাঙলা কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রায়টি গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।

বিএনপির একজন  কর্মী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলকে ভুয়া বলে। আমরা তাতে কিছু করিনি। কিন্তু তারা অস্ত্র নিয়ে আমাদের দিকে অতর্কিতভাবে হামলা চালায়। এরপর আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমাদের ওপর বাঙলা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে বৃষ্টির মতো ইট ছুঁড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কলেজের গেট আটকে দেয়। তারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category