শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রথম সপ্তাহের আয়ে এখন ‘হাওয়া’র পরেই শাকিবের ‘প্রিয়তমা’

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

সাত জুলাই উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র পরেই আসন নিয়েছে ঈদের তুমুল আলোচিত শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। তিন দিনের আয়ে এ অবস্থান ছিল চতুর্থ। এ তথ্য প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

তিনি জানান, ‘প্রিয়তমা’র প্রথম সপ্তাহের রিপোর্ট দেখে সত্যি চমকে গেছি! এতগুলো প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার আয় করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এরপরের ৪ দিনে যা হলো, সেটা অবিশ্বাস্য। শুধু অবিশ্বাস্য বললে ভুল হবে, খুবই অবিশ্বাস্য।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে আমেরিকা কানাডায় একটি সিনেমার পুরো সপ্তাহের ব্যবসাটা হয় মূলত শুক্রবার রাত, শনিবার আর রবিবার। তাই এ ৩ দিনের আয় দেখে সিনেমা চেইনগুলো প্রতি সোমবার সিদ্ধান্ত নেয় সিনেমাটা পরের সপ্তাহে যাবার যোগ্যতা রাখে কিনা!সপ্তাহের বাকি দিনগুলো উইকডে হবার কারণে ধরেই নেওয়া হয় এ সময়ে এত বেশি মানুষ সিনেমা দেখতে হলমুখি হবে না। তাই এ সময়কার আয় দেখে সিদ্ধান্ত নিলে সেটা সঠিক না হবার সম্ভাবনাই বেশি। বরং উইকডের সেলকে বুস্ট করার জন্য প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ প্রোগ্রাম চালু আছে। ঐদিন সব সিনেমার টিকেটের দাম সব থিয়েটারে প্রায় অর্ধেক শতকরা ৬০ থাকে।

এ আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান- জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউইয়র্ক- ৩৫,৫১৪ ডলার (সর্বোচ্চ আয়কারী ‘হাওয়া’ সিনেমা এ থিয়েটারে প্রথম সপ্তাহে ৩৭ হাজার ডলার আয় করেছিল), সিনেপ্লেক্স এগলিন্টন, টরন্টো- ১১,৪২৩ ডলার। এখন তো মনে হচ্ছে, সিনেমাটি ১০০,০০০-এর বেশি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে বেশ ভালোভাবেই।

শুধু একটাই আফসোস, সিনেমাটি সবগুলো কেইওয়াই লোকেশনে প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া যায়নি, দ্বিতীয় সপ্তাহেও শুধু আউটস্ট্যান্ডিং ভালো করা লোকশনগুলোতেই (৫টি) চলছে। তবে ২৮ জুলাই একটা তুলনামূলক সহজ দিন আছে এ মাসে। দেখা যাক, ঐদিন কিছু নতুন থিয়েটারে ‘প্রিয়তমা’ মুক্তি দেয়া যায় কিনা!

কমস্ক্রোর এবং বিশ্বখ্যাত চেইন সূত্রে জানা যায়, দ্বিগুণের বেশি মোট ছিয়াশি হলে মুক্তির পর প্রথম সপ্তাহে ‘হাওয়া’ আয় করেছিল দুই লাখ ৭১ হাজার ডলার। সিনেমাটি পাঁচ সপ্তাহ পর্যন্তও চলেছে থিয়েটারে। সত্তর প্লাস থিয়েটারে মুক্তি পেয়ে ‘পরাণ’ প্রথম সপ্তাহে আয় করে বিরাশি হাজার ডলার।

এদিকে সাত জুলাই হলিউডের সিনেমার ভরা মৌসুমে আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে বিয়াল্লিশটি থিয়েটারে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ আয় করলো চুরাশি হাজার ডলার। বর্তমানে আমেরিকা ও কানাডার গুরুত্বপূর্ণ পাঁচটি থিয়েটারে ‘প্রিয়তমা’ দ্বিতীয় সপ্তাহে চলছে। সব মিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার জয়রথ কোথায় গিয়ে থামে তাই দেখার বিষয়।

কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমার প্রধান তারকা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। টাইটেল গানসহ ‘ঈশ্বর’ ও ‘গভীরে’ গান তিনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে এ সপ্তাহে বিশ্বব্যাপী ঊননব্বই হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category