সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সন্তানকে নিয়ে ঢাকা ছাড়লেন অপু বিশ্বাস

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা দেশের বাইরে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। সেখানে সিনেমাটি দেখতে দেশটিতে অবস্থান করছেন শাকিব। এরইমধ্যে হঠাৎ করেই সন্তানকে নিয়ে ঢাকা ছাড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।বুধবার (১২ জুলাই) মধ্যরাতে সন্তানকে নিয়ে ঢাকা ছাড়েন অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। সন্তান জয়কে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের দুটি ভিডিও শেয়ার করেন ঢালিউড কুইন।

অন্যদিকে সন্তান আব্রাহাম খানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন, যাও বাবা, আমি ঘুমাই। অপু বলেন, সন্তান জয়ের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস থাকবেন চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন। এরপর ২৯ তারিখে তার দেশে ফেরার কথা রয়েছে।

এবারের ঈদুল আজহায় অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেন বন্ধন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category