সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ৮১ বছর বয়সী এ অভিনেত্রী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি ‘চারুলতা’য় অভিনয়ের কারণে বিনোদন অঙ্গনে তিনি ‘চারুলতা’ নামেই পরিচিত।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ জুন থেকে এ অভিনেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত।

জানা গেছে, পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল।
 
এদিকে বৃহস্পতিবার (১৩ জুলাই) অভিনেত্রী অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হন তার ভক্তরা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন মাধবী মুখোপাধ্যায়।
দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে তাকে দর্শক মনে রেখেছেন সত্যজিতের ‘চারুলতা’ হিসেবে।
 
এ ছাড়া ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।মাধবী মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে-  ‘উত্তরলিপি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হিংটিং ছট’, ‘মায়ের আদর’, ‘পৃথিবীর শেষ স্টেশন’, ‘মন মানে না’, ‘দান প্রতিদান’, ‘অন্তরের ভালোবাসা’, ‘অগ্নি তৃষ্ণা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘বিন্দুর ছেলে’, ‘ছদ্মবেশী’, ‘সুবর্ণরেখা’, ‘থানা থেকে আসছি’, ‘মহানগর’, ‘সমাপ্তি’, ‘চোখ’, ‘মাটির স্বর্গ’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘গণদেবতা’, ‘ফুলশয্যা’, ‘নতুন স্বর্গ’, ‘স্ত্রীর পত্র’, ‘অঘটন আজও ঘটে’ প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category