মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টাঙ্গাইলে ট্রাক চাপায় সিএনজির ২ যাত্রী নিহত

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৭৯ Time View

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কালিহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তার নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসীর খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সিএনজি নগরবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজির ৫ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category