শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিব খানের মেকআপ আর্টিস্টকে অস্কার দেয়া উচিৎ: মাহি

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে- এমনটাই বললেন মাহিয়া মাহি।‘শাকিব ভাইকে এই লুকে দেখতে ভীষণ সুন্দর লাগছে’- এভাবেই ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের লুক নিয়ে প্রশংসা শোনা গেল মাহিয়া মাহির কণ্ঠে।

মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনে এমনটাই বলেন মাহি। এই আয়োজনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।  
 
মাহি বলেন, ‘শাকিব ভাইয়ের এই মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ। যিনি এই মেকআপ করেছেন তাকে অস্কার দেয়া উচিৎ। বাংলাদেশে এমন গেটআপ আগে দেয়া হয়েছে আমার মনে হয় না। সবকিছু মিলিয়ে শাকিব ভাই বেস্ট।’
মাহি ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র প্রশংসা করে বলেন, ‘সিনেমার দিন ভালো যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো সংবাদ। কারণ আমাদের আরও কাজ বাড়বে। ভালো ভালো কাজ পাব।’ৎ
 
এ সময় মাহি জানান, সুড়ঙ্গ’র মাধ্যমেই ঈদের সিনেমা দেখা শুরু করলেন তিনি। এরপর পর্যায়ক্রমে ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ সিনেমা দুটি দেখবেন তিনি।

মাহিয়া মাহি বর্তমানে রাজনীতি ও নিজের সদ্যোজাত সন্তান নিয়েই ব্যস্ত। মা হওয়ার পর শারিরীক পরিবর্তন হলেও সিনেমায় ফেরার আশা ব্যক্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category