মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নোয়াখালীতে ১৪ জুয়াড়িসহ গ্রেপ্তার ৩৪

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ জন আসামিসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামি সহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। সোনাইমুড়ী থানার পুলিশ ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে।

অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করে।  এ সময় নগদ-২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

তিনি  আরও জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category