শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

টি-টোয়েন্টি দল ঘোষণা সাকিবের নেতৃত্বে

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৮ Time View

শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। আগামী মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। একদিন আগে আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সাকিব আল হাসানের নেতৃত্বে ঘোষিত হলো টি-টোয়েন্টির স্কোয়াড।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব এবং পেসার ইবাদত হোসেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলির জায়গা হয়নি এবার। এছাড়া তেমন কোনো পরিবর্তন আসেনি দলে।

আগামী ১৪ই জুলাই দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ই জুলাই। দুই ম্যাচের ভেন্যুই সিলেট।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category