শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আজ টাইগারদের লক্ষ্য বড় পুঁজি

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৯৯ Time View

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের লক্ষ এখন বড় পুঁজি। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেছেন।

এর আগে, একমাত্র টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করে টাইগাররা। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৪ উইকেটে ৩৭৪ আসে চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম দিন ১১ ওভার কম খেলা হয়েছে।

আর মিরপুরে প্রথম দিন দলীয় সর্বোচ্চ স্কোর। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে। এই মাঠে স্বাগতিকদের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

শান্তর শতক, জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিক-মিরাজের দারুণ জুটিতে ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও একমাত্র তৃতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারায়। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন।

৭৬ রান করে সাজঘরে ফেরেন জয়। মুমিনুল ১৫ রান করলেও লিটন পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর (৯)। বোলিং-ফিল্ডিংয়ে আফগানরা ছিল এলোমেলো। নো-বল হয়েছে ১৫টি। অভিষিক্ত নিজাত মাসুদ সর্বোচ্চ ২ উইকেট নেন।এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category