বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

তামিম, লিটন ও মুশফিক এলপিএল নিলামে অবিক্রীত

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮১ Time View

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেই নিলামে অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, লিটন দাস ও মুশফিকুর রহিম।

সাকিবের সঙ্গে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ক্লাব পেয়েছেন লিটন দাস। তবে লঙ্কান প্রিমিয়ার লিগে দল পাননি ফর্মের তুঙ্গে থাকা টাইগার ব্যাটার লিটন। তার পাশাপাশি দল পাননি বাংলাদেশের আরও দুই ব্যাটার মুশফিক ও তামিম।


শুধু বাংলাদেশের এই তিন অভিজ্ঞ ক্রিকেটারই নয়, এলপিএলে দল পাননি সিকান্দার রাজা, ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটাররা। এবারের এলপিএলের চতুর্থ আসরের নিলামে ৩৬০ ক্রিকেটারের নাম আছে। যেখানে রয়েছে ২৪ জন বাংলাদেশি ক্রিকেটার।

এদিকে তামিম, মুশফিক, লিটন ছাড়াও বাংলাদেশের মধ্যে নাম আছে মিঠুন, আফিফ, সোহান, এবাদত, মিরাজ, সাইফউদ্দিন, ইমরুল কায়েস, মোসাদ্দেক, শান্ত, তাইজুলের মতো আরও অনেকে।

এরই মধ্যে এলপিএলে দল পেয়েছেন সাকিব আল হাসান, বাবর আজম, নাসিম শাহ, শামসি, ডেভিড মিলার, রহমানউল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররা। এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে জুলাইয়ের ৩১ তারিখে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগস্টের ২২ তারিখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category