সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৪ Time View

ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের যত দোষই থাকুক না কেন তার সঙ্গে সংসার করতে চান চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এ চিত্রনায়িকা।দিনশেষে চিত্রনায়ক শাকিব খানের দোষ খুঁজতে যাবেন না চিত্রনায়িকা শবনম বুবলী। বরং সেগুলো এড়িয়ে শাকিব যেভাবে চান সেভাবেই সংসার করতে চান, এমনটাই জানালেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ব্যক্তি শাকিবের দোষের কথা বলতে গেলে অনেক কিছুই সামনে চলে আসে। তবে তাকে সম্মানের জায়গা থেকে দেখি। তাই সে সম্মানের দিক থেকেই সংসার করতে চেয়েছি আমি।

সংসার টিকিয়ে রাখতে তাই শতভাগই চেষ্টা করেছেন তিনি। এ প্রসঙ্গে বুবলী জানান, শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি।  সে ( শাকিব) যেভাবে চেয়েছে যেমন ফিল্ম ছেড়ে হোক, ফিল্ম করে হোক, কাজ করে হোক বা না করে হোক, চাকরি না করে ১০০ ভাগ সংসার করে হোক যেভাবে ভালো লাগে কিংবা শান্তি লাগে সেভাবেই আমি চেষ্টা করেছি, এখনও করছি।

বুবলী আরও জানান, আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শাকিব আমাকে অসম্মান করলেও আমি তাকে কখনই অসম্মান করব না। কারণ দোষ আমার নয়।

সংসার ভাঙার প্রসঙ্গে বুবলী জানান, মানসিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত শাকিব নিতে চাইলে তা নিতেই পারে। তার মানে এই নয়, এ জন্য আমাকে অপমান, অপদস্ত করে সে সিদ্ধান্ত নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category