মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমাজনে কাসাভার ময়দা, ফল খেয়ে ৪০ দিন বেঁচে ছিল চার শিশু

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৩ Time View

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক মাসের বেশি সময় আমাজন জঙ্গলে কাটানো চার শিশু মূলত কাসাভার ময়দা খেয়ে বেঁচে ছিল। ওই ময়দা যখন শেষ হয়ে যায় তখন তারা জঙ্গলের ভেতরে ফলমূল সংগ্রহ করে খেয়ে টিকে ছিল। কলম্বিয়ার সেনাবাহিনী ও শিশুদের স্বজনেরা এ তথ্য জানিয়েছেন।

কলম্বিয়া সেনাবাহিনীর মুখপাত্র সানচেজ সুয়ারেজ সাংবাদিকদের বলেছেন, শিশুরা তিন কেজি ‘ফারিনা’ খেয়ে ছিল। ফারিনা হলো কাসাভার ময়দার একটি ধরন, যেটা ততটা মসৃণ নয়। এই খাবার আমাজন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলো খেয়ে থাকে।

সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর বেশ কিছুদিন শিশুরা তাদের সঙ্গে নিয়ে যাওয়া ওই খাবার খেয়ে থাকে। যখন খাবার ফুরিয়ে আসে তখন তারা এমন জায়গার খোঁজ করতে থাকে, যেখানে তারা টিকে থাকতে পারবে।

গত ১ মে মায়ের সঙ্গে উড়োজাহাজে করে আমাজন অঞ্চলের আরারাকুয়ারা গ্রাম থেকে সান হোসে ডেল গুয়াভিয়ারে যাচ্ছিল ওই চার শিশু। সিসনা একক ইঞ্জিনের ছোট ওই উড়োজাহাজে চার শিশুর সঙ্গে মোট তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন। ইঞ্জিন বিকল হওয়ায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। কিছুক্ষণ পর সেটি রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category