শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ করতে চায়

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৯৫ Time View

 

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ বছর করতে চায় দেশটির সরকার। অর্থাৎ, ১৬ বছর বয়স হলেই জার্মান নাগরিক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনমনে।

রোববার (১১ জুন) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


জার্মানির সংবিধান অনুযায়ী, কোনো জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবেন। এই বয়স কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে দেশটির মধ্য বামপন্থি সরকার। জোট সরকারের তিন দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, নব্য উদারপন্থি ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি এই নীতিকে সমর্থন করছে।

তবে এ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক জরিপে দেখা যায়, ৬০ ভাগের বেশি মানুষ এই উদ্যোগকে পছন্দ করছেন না।
তবে জরিপ প্রতিষ্ঠান আইএনএসএ সম্প্রতি একটি জরিপে দেখেছে, ৬২ ভাগ মানুষ সংসদ নির্বাচনে এত কম ১৮ বছরের কম বয়সীদের অংশগ্রহণের সিদ্ধান্ত না নেয়ার পক্ষে মত দিয়েছেন।

এদিকে জোট সরকারের তিন দল বিষয়টিকে সমর্থন করলেও রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) তা সমর্থন করেনি। তাদের সমর্থকদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি।

হিসাবে দেখা গেছে, ১৬ বছর ভোটারের সর্বনিম্ন বয়স হলে নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হবেন আগামী নির্বাচনে।

২০২১ সালের নির্বাচনে মোট ৬ কোটি ১১ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category