শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০০ Time View

ভারতের অভ্যন্তরীণ রুটের একটি বিমান খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানটি দেশটির পাঞ্জাবের অমৃতসর থেকে আহমেদাবাদ যাচ্ছিল। শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এই অঞ্চলটি পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় একপর্যায়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি। পাকিস্তানে প্রবেশের পর লাহোরের কাছাকাছি এলাকা দিয়ে উড়তে থাকে।


ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ৪৫৪ নট গতি নিয়ে বিমানটি পাকিস্তানে ঢুকে পড়েছিল। আধা ঘণ্টা পাকিস্তানের আকাসসীমায় অবস্থান করে। এরপর ৮টার দিকে এটি আবার ভারতীয় সীমানায় ফিরে যায়। লাহোর থেকে গুজরানওয়ালা পর্যন্ত এটি পাকিস্তানের মধ্যে ছিল।

তবে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) এক কর্মকর্তা জানান যে, এই ঘটনায় ভারতীয় বিমান কোনো আইন ভঙ্গ করেনি, কারণ খারাপ আবহাওয়ার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়ার নিয়ম রয়েছে আন্তর্জাতিক আইনেও।

শুধু ভারতীয় ওই বিমানই নয়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানেরও একাধিক বিমান যাত্রা বাতিল করে। অনেক বিমানের রুট পরিবর্তন করা হয় কিংবা বিলম্ব করা হয়।

সিএএ মুখপাত্র জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত খারাপ আবহাওয়া বিদ্যমান ছিল। এতে করে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। এছাড়া লাহোরগামী অনেকগুলো বিমানকে ইসলামাবাদে অবতরণ করতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category