সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অজয়ের ‘ময়দান’ মুক্তির নতুন তারিখ খুঁজছেন নির্মাতারা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০০ Time View

অজয় দেবগনের ‘ময়দান’ ছবির মুক্তি তিন বছর ধরে ঝুলে রয়েছে  । আগামী ২৩ জুন ‘ময়দান’-এর রিলিজ ডেট নির্দিষ্ট রয়েছে, হাতে আর তিন সপ্তাহও বাকি নেই। অথচ ছবির প্রচার ঝলক পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ছবির মুক্তি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই নির্মাতাদের পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে ফের পেছাবে ছবির মুক্তি।২০২০ সালের ২৭ নভেম্বর ঠিক হয়েছিল পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মার ‘ময়দান’ মুক্তির তারিখ। এরপর করোনার সময় পার হয়েছে। বছর বছর ‘ময়দান’-এর একাধিক মুক্তির তারিখ সামনে এসেছে। কখনো ২০২১-এর ১৩ আগস্ট তো কখনো ১৫ অক্টোবর। কখনো নির্মাতারা জানিয়েছেন ২০২২-এর ১২ মে মুক্তি পাবে ছবিটি, আবার কখনো তা পেছানো হয়েছে ৩ জুন পর্যন্ত। কিন্তু তারিখই সার! সময় এগোলেও বাক্সবন্দি হয়েই পড়ে রয়েছে ‘ময়দান’।

বলিউড হাঙ্গামাকে এক সূত্র জানিয়েছে, এটা স্পষ্ট যে ময়দানের মুক্তি ফের পেছাচ্ছে। ২০ দিনও হাতে নেই, কোনোভাবে ২৩ জুন এই ছবি মুক্তি পাবে না। নির্মাতারা আপাতত ছবি মুক্তির জন্য নতুন তারিখ খুঁজছেন।

তবে কি প্রভাসের ‘আদিপুরুষ’-এর সঙ্গে লড়াই এড়াতে পেছাল ‘ময়দান’-এর মুক্তি? এর কোনো স্পষ্ট জবাব মেলেনি। ১৬ জুন মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’, এক সপ্তাহ পরেই ‘ময়দান’ মুক্তি পাওয়ার কথা ছিল।

টাইমস অব ইন্ডিয়াকে ছবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই ছবির জন্য অমিত শর্মা (পরিচালক) জাপান, কোরিয়া, ফ্রান্সসহ বিশ্বের নানান প্রান্ত থেকে প্রকৃত ফুটবলারদের নিয়ে এসেছেন। ভারতীয় ফুটবল দলের সঙ্গে যে ম্যাচগুলো পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে তা আন্তর্জাতিক মানের। কোয়ালিটির সঙ্গে কোনো আপস করা হয়নি। এসবের জেরেই সময় বেশি লাগছে। তবে মুক্তির পর সবাই এই ছবিটাকে নিয়ে গর্ব করবে। ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ময়দান।

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি ‘ময়দান’। ছবিটিতে কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category