গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে বিস্ফোরক বহনকারী একটি গাড়ি গভর্নর আহমাদির গাড়িকে ধাক্বা দেয়। এতে গাড়িতে থাকা গভর্নর আহমাদি নিহত হন। তাকে বহনকারী গাড়ির ড্রাইভারও এই বোমা হামলায় মার যান। এছাড়াও এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
এছাড়া সশস্ত্র গোষ্ঠীটি তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করেও বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। গত মার্চ মাসে উত্তর বলখ প্রদেশের গভর্নরকে হত্যার চেষ্টা চালান তারা।