সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন ডিপজল

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৯৩ Time View

বাংলা সিনেমার মুভি লর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম করেছেন। ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে সমিতির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন ডিপজল। কারণ হিসেবে তিনি বলেন, শিল্পী সমিতিতে খোঁচাখুঁচি হচ্ছে, উভয় দল। এত রঞ্জিত হওয়া ভালো না।

তিনি আরও বলেন, আমি যেহেতু ঘোষণা দিয়েছি শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ সভাপতি নির্বাচন করব। আমার পাশে যারা আছেন তারা থাকবেন। আমার পাশ থেকে সরে যাবেন না।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ পরিষদে নির্বাচন করেছিলেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ডিপজল। তার ভাষায়, ‘সভাপতি-সেক্রেটারি নিয়ে বিশাল ঝগড়া। যারা ফেল করে তাগো নিয়া আহে- এগুলো ঠিক না।’

শোনা যাচ্ছে, শিল্পী সমিতির এবারের নির্বাচনে হতে পারে ‘ডিপজল-জায়েদ’ পরিষদ। সভাপতি পদে ডিপজল, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। ডিপজলের সঙ্গে জায়েদ খানের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে। এমনকি ডিপজলের বাড়িতেও ঘন ঘন যাওয়া আসা করেন জায়েদ খান। এ থেকেই ধারণা, ‘ডিপজল-জায়েদ’ পরিষদ হতে যাচ্ছে!

১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। খলঅভিনেতা হিসেবে বেশ দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের ৮ সিনেমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category