শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ওড়িশায় আবারও ট্রেন লাইনচ্যুত

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৯৬ Time View

ভারতের ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর লাইনচ্যুত হয়েছে আরও একটি মালবাহী ট্রেন। বালেশ্বরের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বারগড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

মালবাহী ট্রেনটি চুনাপাথর নিয়ে যাচ্ছিলো। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও জানা যায়নি। 
 
রেল মন্ত্রণালয় সূত্রে  জানা গেছে, ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে।ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়। ওই লাইনেই মালবাহী ট্রেনটি লাইনচ্যুৃত হয়েছে।
 
ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 
 
এর আগে শুক্রবার (২জুন) ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন ‍নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি।
 
ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস।
 
পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category