সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘মিডিয়ায় তৃতীয় পক্ষ নিয়ে মুখ খুললে আমাকে অভিনয় জগৎ থেকে বিদায় নিতে হবে’: রাজ

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১১৯ Time View

চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবনে কলহের জন্য পরীর আশপাশে থাকা তৃতীয় পক্ষকে দায়ী করেছেন রাজ। মিডিয়ায় সে বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন তিনি।

এর কারণ হিসেবে রাজ বলেন, ‘মিডিয়ায় তৃতীয় পক্ষ নিয়ে মুখ খুললে আমাকে অভিনয় জগৎ থেকে বিদায় নিতে হবে।’

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের কাছে এমন অভিযোগ করেন রাজ। ফেসবুকে জয়ের পোস্ট করা ভিডিও থেকে এসব তথ্য জানা যায়।

জয়ের  সঙ্গে দীর্ঘসময়ের ফোনালাপে রাজ আরও জানান, পরী সব সিদ্ধান্ত নেয়ার আগে তার আশপাশে থাকা তৃতীয় পক্ষের স

দীর্ঘ আলোচনায় অবশ্য সংসার ভাঙার বিষয়ে সেই তৃতীয় পক্ষের হাত রয়েছে কি না, সে বিষয়ে কোনো আলোচনায় যাননি রাজ। ফোনালাপে সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য রাজকে পরীর সেসব আশপাশের মানুষ থেকে পরীকে সরিয়ে নিতে বলেন জয়।

এ প্রসঙ্গে রাজের উত্তর, তার কিছুই করার নেই। বলারও নেই কিছু। কারণ, মিডিয়ায় তৃতীয় পক্ষ নিয়ে মুখ খুললে অভিনয় জগৎ থেকে বিদায় নিতে হবে তাকে।

রাজ এ সময় ইঙ্গিত দিয়ে বলেন, মিডিয়ায় তৃতীয় পক্ষ নিয়ে মুখ খুললে অভিনয় জগৎ থেকে বিদায় নেয়া ছাড়াও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত এক বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। তাই সে পথে এগোতে আগ্রহী নন তিনি। বরং ক্যারিয়ার নিয়েই এখন ভাবতে চান রাজ। মন দিয়ে কাজ করতে চান সিনেমায়। ব্যক্তিজীবন নয়, কাজ দিয়েই আলোচনায় থাকতে চান এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category