মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আফগানিস্তান টেস্টে অধিনায়ক লিটন, নতুন মুখ দীপু-মুশফিক

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৯২ Time View

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আগেই। টেস্ট অধিনায়কের জায়গায় নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসেরই। মাঝে কিছু আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচের স্কোয়াডে বড় চমক দুই নতুন মুখ। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও রংপুরের পেসার মুশফিক হাসানকে দলে রাখা হয়েছে। তারা দুজন ছিলেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও। চারটি তিনদিনের ম্যাচের এই সিরিজে চার ইনিংস ব্যাট করেছেন দীপু। দুই হাফ সেঞ্চুরিতে ৪৮.৬৭ গড়ে ১৪৬ রান করেছেন তিনি।

অন্যদিকে তিন ইনিংসে পাঁচ উইকেট নেন মুশফিক। লঙ্গার ভার্শনে ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন ধরে ভালো করে আসছিলেন তারা। বাংলাদেশ সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে ঘরের মাঠে। ওই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category