শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দিনশেষে সব দোষ মেয়েদের : সানাই

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০৪ Time View

দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাচ্ছেন না আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি সানাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন স্বামী আবু সালেহ মুসা। তবে তার সেই অভিযোগকে মিথ্যা দাবি করে স্বামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন সানাই। একে অপরের কাদা-ছোড়াছুড়ি কারণে তাদের দাম্পত্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
গত শনিবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আক্ষেপ করে সানাই লিখেছেন, ‘দিনশেষে সব দোষ মেয়েদের ঘাড়েই এসে পড়বে। হোক না মেয়েটা নির্দোষ!’
চলমান দাম্পত্য কলহ যে সানাইয়ের মনে বিরূপ প্রভাব ফেলেছে, সেটি তার লেখাতেই স্পষ্ট। একই স্ট্যাটাসে তিনি এসব থেকে দূরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
সানাইয়ের সেই স্ট্যাটাসটি নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে তারা এই অভিনেত্রীকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন।
একজন লিখেছেন, ‘কোনো মেয়ে সমাজে ভালো হয়ে চলতে গেলে তার দোষ ধরা হয়। আপনি আল্লাহর ওপর ভরসা রাখুন, তার কাছে সাহায্য খুঁজুন। তিনি নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। আপনি এখন যে জীবন-বেশভূষায় আছেন, সেটিতে অটুট থাকুন।

আরেকজন লেখেন, ‘কিছু করার নেই, ধৈর্য ধরুন। ধৈর্য্যের ফল অবশ্যই পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category