শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১০৪ Time View

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী বিয়ে করেছেন। বর আরেফিন জিলানী সাকিব।
গত শুক্রবার রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর। জিলানী পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী। এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদসন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পী অংশগ্রহণ করেন হলুদসন্ধ্যায়। এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। বিয়ে অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আখি আলমগীর, লিজাসহ অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category