বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

যত নিপীড়ন হবে, জনসমর্থন তত বাড়বে: ইমরান

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৮৭ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর যত নিপীড়ন হবে, জনসমর্থন তত বাড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।

বুধবার তিনি এক টুইটে বলেন, ৯ মের বিক্ষোভকে কেন্দ্র করে পিটিআইয়ের বিরুদ্ধে শুরু হওয়া নিপীড়ন ও নির্যাতন এ দলটিকে আরও শক্ত করেছে। এর ফলে পিটিআইয়ের প্রতি জনগণের সহানুভূতি ও সমর্থন বেড়েছে। এছাড়া দলটির ভোটব্যাংকের আকারও বেড়েছে।


পিটিআই নেতাকর্মীদের সরকার চাপে ফেলে পদত্যাগ করিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার পিটিআইকে দমনে সমস্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছে। তাদের লক্ষ্য যেকানোভাবে পিটিআইকে নির্মূল করা। এটা নির্লজ্জ উপায়ে জোরপূর্বক বিবাহবিচ্ছেদ কার্যকর করার মতো ঘটনা। সরকারের এ ‘ফ্যাসিবাদী কৌশল’ পাকিস্তানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেকার ব্যবধানকে আরও প্রশস্ত করবে।

এ বিষয়ে তিনি পিটিআই দলের সাবেক এক এমপির ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে পিটিআইয়ের সাবেক এমপিএ সেলিম সারওয়ার জোরা অভিযোগ করেন, দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে হাসপাতালে চিকিৎসা নিতে দিচ্ছে না।

তিনি জানান, গুজরাটের আজিজ ভাট্টি শহীদ হাসপাতালের ডাক্তাররা তাকে সকালে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরে এক প্রশাসনিক চাপে তাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলা হয়।
 
এরপর অন্য একটি ভিডিওতে দেখা যায় সাবেক এমপিএ সেলিম সারওয়ারকে জোর করে একটি অ্যাম্বুলেন্সে করে কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় তিনি চিৎকার করে বলছিলেন, ‘ইমরান খান জিন্দাবাদ। ইমরান খান আমি আপনাকে ভালোবাসি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category