শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তুরস্কে রানঅফ নির্বাচনে ভোট দিলেন এরদোয়ান ও কিলিচদারোগলু

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০২ Time View

তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু।

রোববার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদেনে জানিয়েছে, এরদোয়ান ও তার স্ত্রী ইস্তাম্বুলের উস্কুদারের সাফেত সেলেবি হাইস্কুল কেন্দ্রে তাদের ভোট দেন।

 উস্কুদারের উপকণ্ঠের ভোটকেন্দ্রটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জনতা তাকে হাত নেড়ে স্বাগত জানায় এবং উচ্ছ্বাস প্রকাশ করে।
 
অন্যদিকে কামাল কিলিচদারোগলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন। আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনাদোলু হাইস্কুলে ভোট দেন।

প্রথম দফায় (১৪ মে) কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হচ্ছে।
 
প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪.৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায়.নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হচ্ছে।
 
ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫.২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানান তিনি।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category