শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বলল মিথিলা

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৬ Time View

ঢালিউড, টালিউডে এখন একটাই গুঞ্জন। ভাঙছে সৃজিত-মিথিলার ভালোবাসার ঘর। সত্যি কি আর মাত্র দুই মাসের মধ্যেই বৈবাহিক সর্ম্পক শেষ করছেন মিথিলা? এবার সে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।এপার আর ওপার বাংলার দুই তারকা সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ২০১৯ সালের ৬ ডিসেম্বর, কলকাতায় সৃজিতের বাড়িতে। সীমানা পেরিয়ে তাদের প্রেম, বিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল নেট দুনিয়ায়। এবার সে বিয়েরও ভাঙন ধরেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন এমনটাই ইঙ্গিত দিয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত। রীতিমতো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নির্মাতা। সময় কাটাচ্ছেন তার সঙ্গেই।কম বয়সী মুম্বাইয়ের সহকারী পরিচালকের সঙ্গে প্রেমের কারণে সৃজিতের সঙ্গে মিথিলার সর্ম্পকের অবনতি ঘটেছে। আর সে কারণেই সাড়ে তিন বছরের সংসারের ইতি ঘটতে চলেছে আর মাত্র দুই মাসের মধ্যেই।

এ প্রসঙ্গে এখনও সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা। তবে দেশীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী অল্প কথায় উত্তর দেন। বলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে? ভিত্তিহীন এ গুঞ্জনকে এবারও তেমন পাত্তা দেননি এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category