সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের অপেক্ষা

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৮৫ Time View

রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চি, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের এখন অপেক্ষা এ সিরিজের ভারতীয় সংস্করণের জন্য।ওই সিরিজে জুটি হিসেবে দেখা যেতে পারে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে। এরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে: প্রিয়াঙ্কা ও রিচার্ডের মতো কি তাদেরও দেখা যাবে অন্তরঙ্গ দৃশ্যে?

এখন পর্যন্ত জানা যাচ্ছে, বরুণ ও সামান্থার মধ্যে নাকি কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকছে না ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।

শোনা যাচ্ছে, ভারতীয় ‘সিটাডেল’-এ সামান্থার চরিত্র নাকি প্রিয়াঙ্কার চরিত্র থেকে একেবারেই আলাদা। তাই প্রিয়াঙ্কাকে নকল করার কোনো প্রশ্নই ওঠে না।

তবে ভক্তদের দাবি, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি সামান্থা। তাই পর্দায়ও এ মুহূর্তে অন্য কোনো পুরুষের ঘনিষ্ঠ হতে চান না অভিনেত্রী।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের সময় সেখানে বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন সামান্থা। সেখানেও তাদের রসায়ন চোখ টেনেছিল ভক্তদের। তবে পর্দায় দুই তারকার মধ্যে সেই রসায়ন দেখতে পাবেন না, এ কথা জানতে পেরে বেশ হতাশ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category