শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতের বিপক্ষে আফগানিস্তানের সিরিজে বিসিসিআইয়ের অনাগ্রহ

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৯৭ Time View

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার পরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিটিজ খেলার পরিকল্পনা ছিল আফগানিস্তানের। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে অনাগ্রহ জানানো হয়েছে। ফলে শঙ্কায় পড়েছে ভারতের বিপক্ষে সেই সিরিজ।

লঙ্কান সফর শেষে বাংলাদেশে একটি টেস্ট ম্যাচ খেলতে আসবে আফগানিস্তান দল। এরপর ভারতে যাওয়ার কথা ছিল আফগানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য। তবে ভারত দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর বিমান ধরবে ক্যারিবীয় সফরের জন্য। সেখানে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।


তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মাসের (জুন) ৭ থেকে ১২ তারিখ। আর ক্যারিবীয় সিরিজ খেলতে ভারত প্লেন ধরবে ৭ জুলাই। মাঝে বেশ কিছু সময় থাকলেও বিসিসিআই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চাচ্ছে না।


তারা যুক্তি দেখাচ্ছে, যদি আফগান সিরিজ হয় তাহলে ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাবে না। আর এই সিরিজে ক্রিকেটাররা বিশ্রাম না পেলে সামনের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে তার প্রভাব পড়বে।

যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে এশিয়া কাপ নিয়ে অনুষ্ঠেয় বৈঠকের এক ফাঁকে এটি নিয়ে আলোচনা করবে বিসিসিআই ও এসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category