মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮৬ Time View

দুই হাজার কিলোমিটার পাড়ি দেয়ার সক্ষমতাসম্পন্ন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ইরান। বৃহস্পতিবার (২৫ মে) পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেয়ার দুদিন পরই এমন ক্ষেপণাস্ত্র সামনে আনল ইরান।

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনাকারী দেশগুলোর একটি ইরান। দেশটির দাবি, ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন অস্ত্র তাদের কাছে আছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইরান বলে আসছে, তারা তাদের ‘আত্মরক্ষামূলক’ ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে।
ইরানের রাষ্ট্রীয় টিভি যে ফুটেজ সম্প্রচার করেছে তাতে দেখা গেছে, দেশটির খোরামশাহর ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণের পরীক্ষা চালানো হয়েছে। যা দুই হাজার কিলোমিটার পাল্লার এবং ১৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, ক্ষেপণাস্ত্রটিকে ‘খাইবার’ নামে ডাকা হয়। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধাদের দখল করা খাইবার দুর্গের নামে এটির নামকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category