মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এশিয়ান অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাই: বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড-মালয়েশিয়া ও ফিলিপাইন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮৬ Time View

আগামী সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান গেমস। তবে তার আগে এশিয়ান কাপ ২০২৪ এর বাছাইপর্ব খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাংলাদেশের গ্রুপে কোন কোন দেশ রয়েছে তাও ঠিক হয়েছে গতকাল। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। থাইল্যান্ড এই গ্রুপের শীর্ষ দল। দুইয়ে মালয়েশিয়া, তিনে বাংলাদেশ। সবার নিচে রয়েছে ফিলিপাইন। কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠানে এশিয়ার ৪৩টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১০টি গ্রুপে আছে ৪টি করে দল। অন্যটিতে ৩টি।

বাছাইপর্বের খেলা হবে ৪ থেকে ১২ জুলাই। আগামী বছর ১৫ এপ্রিল থেকে কাতারে শুরু হবে চূড়ান্ত পর্ব। চলবে ৩ মে পর্যন্ত। এর আগে ২০২১ সালের অক্টোবরে সর্বশেষ এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। তবে সেই আসরে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা ভাল ছিল না। এবার ‘এইচ’ গ্রুপে থাকলেও গত আসরে ‘ডি’ গ্রুপে ছিল বাংলাদেশ। সেবার কোনো ম্যাচই জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। সেবার ‘ডি’ গ্রুপে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ পেয়েছিল বাংলাদেশ। সৌদির কাছে হেরেছিল ৩-০ গোলে। কুয়েতের সঙ্গে ১-০ গোলে হারলেও উজবেকিস্তানের কাছে হজম করতে হয়েছিল ৬টি গোল। তবে তিন ম্যাচে কোনো গোলই করতে পারেনি বাংলাদেশ। তিন দেশের কাছে মোট ১০ গোল হজম করে দেশে ফিরেছিল তারা।

তবে এবার বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো তুলনামূলক সহজ। গ্রুপে নেই জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার কিংবা ইরানের মতো এশিয়ার শীর্ষ কোনো দেশ। বাংলাদেশের পক্ষে পয়েন্ট পাওয়া তাই খুব একটা কঠিন হওয়ার কথা নয়। থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষ ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ে এর আগেও থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এই পর্যায়ে মালয়েশিয়া ও ফিলিপাইনের বিপক্ষে জয়ও আছে।

১৯৯১ সালে প্রি-অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৮-০ গোলে হারিয়েছিল ফিলিপাইন অনূর্ধ্ব-২৩ দলকে। একই আসরে মালয়েশিয়াকেও ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর চীনে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ এই তিন ম্যাচ খেলে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category