শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কণ্ঠশিল্পী ইমরান বিবাহবন্ধনে আবদ্ধ হলেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯৭ Time View

বিয়ে করলেন গীতিকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। মেহের আয়াত জেনিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের বিষয়টি শিল্পী নিজেই তার ফেইসবুকে নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে একটি স্ট্যাটাসে ইমরান মাহমুদুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

 নভেম্বরে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে জানিয়ে ইমরান লিখেছেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষকে নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’
 
সবশেষ দোয়া চেয়ে এই গায়ক লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category