মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভিনিসিউসের পাশে ব্রাজিলের প্রেসিডেন্ট

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৮৪ Time View

লা লিগায় বারবার বর্ণবাদের শিকার হচ্ছেন ভিনিসিউস জুনিয়রন। রোববার (২১ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে আবারো বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। এমন বর্ণবাদের শিকারের পর অবশ্য অনেককেই পাশে পেয়েছেন ভিনি। তবে এবার ভিনিসিউসের পাশে দাঁড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

চলতি মৌসুমেই পাঁচবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। ধৈর্য হারানো ভিনিসিউস একের পর এক ঘটনায় তাকে সুরক্ষা দিতে না পারায় দায় দেখছেন লা লিগা কর্তৃপক্ষের। গতকাল মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে ভিনিকে উদ্দেশ্য করে ভ্যালেন্সিয়ার এক সমর্থক আপত্তিকর কিছু বলেন। জবাবে সেই সমর্থকের দিকে তেড়ে যান রিয়ালের উইঙ্গার। আর ম্যাচের শেষের দিকে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ক্যারিয়ারে প্রথমবার সরাসরি লাল কার্ড পান।


ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গার টুইটারে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’
এদিকে ভিনিসিউসের পাশে দাঁড়িয়ে তার সমর্থন করেছেন নেইমার, এমবাপ্পে, ট্যামি আব্রাহামসহ আরও অনেক ফুটবলার। তবে এবার ভিনির পাশে দাঁড়ালেন ক্ষোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।বর্তমানে লুলা রয়েছেন জাপানের হিরোশিমায়। সেখানে জি-৭-এ তার বক্তব্য দেয়ার আগে ভিনিসিউসরে সঙ্গে হওয়া বর্ণবাদের ব্যাপারে কথা বলেন। ভিনিসিউসকে রক্ষা করতে ও বর্ণবাদী আক্রমণ বন্ধ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান ব্রাজিলের রাষ্ট্রপ্রধান। লুলা দা সিল্ভা বলেন, ‘আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category