কাতার বিশ্বকাপেই শেষবারের মতো ৩২ দলকে খেলতে দেখা গেছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ থেকেই অংশ নেবে ৪৮ দল। দল বাড়ায় বাছাই পর্বেও আসছে বড়সড়ো পরিবর্তন। এরই মধ্যে অবশ্য নির্ধারণ করা হয়ে গেছে আগামী বিশ্বকাপের বাছাই পর্বের ফরম্যাট।
ছয়টি মহাদেশের ৪৮টি দল নিয়ে বসবে ২০২৬ এর ফিফা বিশ্বকাপ। দল বাড়ায় প্রতিটি মহাদেশ থেকে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। যেখানে বরাবরের মতো সবচেয়ে বেশি দল সুযোগ পাবে ফুটবলের পাওয়ারহাউস ইউরোপ থেকে। সর্বোচ্চ ১৬টি দল খেলবে এই মহাদেশ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি দল সুযোগ পাবে আফ্রিকা মহাদেশ থেকে। এরপরই এশিয়া থেকে ৮টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে সমান ৬টি করে দল সুযোগ পাবে। সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া থেকে ১টি ও বাকি দুটি দল আসবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।
সবচেয়ে সরল বাছাই পর্ব হবে ইউরোপিয়ান অঞ্চলেই। চার অথবা পাঁচ দলের ১২টি গ্রুপ হবে। ১২ গ্রুপের প্রতিটির গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্সআপ নাকি প্লে-অফের মাধ্যমে বাছাই করা হবে বাকি চার দল, তা অবশ্য এখনো ঠিক হয়নি।
দুই ধাপে হবে আফ্রিকার বাছাই পর্ব।
সবচেয়ে জটিল বাছাই পর্ব হবে এশিয়ান অঞ্চলেই। সব মিলিয়ে পাঁচ ধাপে হবে এই বাছাই পর্ব।
তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে।