শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রাতে মাঠে নামছে ব্রাজিল

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১০ Time View

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল ব্রাজিল। তারা সর্বমোট ৫ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে রোববার (২১ মে) ইতালির মুখোমুখি হবে সেলেসাও যুবারা।ব্রাজিল বনাম ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৩টায়। ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়াম। টুর্নামেন্ট আর্জেন্টিনায় বিধায় নিশ্চিতভাবেই কিছুটা সুবিধা পাবে ব্রাজিলের যুবারা। কেননা পার্শ্ববর্তী দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই।
ব্রাজিল-ইতালির পাশাপাশি এদিন মাঠে নামবে আরও ৬টি দল। রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে ডমিনিক রিপাবলিক ও একই সময়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ইসরাইল। রাত ৩টায় আরেক ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ জাপান।

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছে এ আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category